২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে প্রতারণা ও মাদক কারবারের অভিযোগে আটক ৩

জয়পুরহাটের সদর ও কালাই এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

জয়পুরহাটে প্রতারণা ও মাদক কারবারের অভিযোগে আটক ৩

ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে আটক আব্দুল বারীক বাকী

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 03:51 PM

Updated : 01 Jan 2023, 03:51 PM

জয়পুরহাটে সেনাবাহিনীতে নিয়োগের ভুয়া পত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে এবং মাদকদ্রব্যসহ এক জনকে আটক করেছে র‌্যাব।

রোববার ভোর রাত থেকে পৃথক অভিযানে র‌্যাব সদস্যরা জয়পুরহাট সদর ও কালাই উপজেলা থেকে প্রতারণার অভিযোগে দুজনকে এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে এক ‘মাদক কারবারী’কে আটক করেছে বলে জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান।

Image

ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগে আটক আব্দুল হান্নান

আটকরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামের হাজীপাড়া এলাকার আব্দুল হান্নান (৫৫) ও কালাই উপজেলার কাদিরপুর গ্রামের উত্তরপাড়া এলাকার আব্দুল বারীক বাকী (৪৫) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।

মেজর মোস্তফা জানান, প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার নাম করে, আবার কখনো ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এরই ধারাবাহিকতায় তারা তিন বেকার তরুণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই তরুণরা সেনাবাহিনীতে যোগ দিতে গেলে বুঝতে পারেন, ভুয়া নিয়োগপত্র পেয়ে তারা প্রতারিত হয়েছেন।

Image

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক মজিবুর রহমান

এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তৈরি করা ভুয়া নিয়োগপত্র ও সীলসহ দুই জনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

অন্যদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত মাদক কারবারি মজিবুর রহমানকে ৪০০ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইনসহ তার বাড়ি থেকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলার পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব ক্যাম্পের অধিনায়ক।