হবিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত
হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন; হাসপাতালের পথে আরেকজন মারা যান।
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় একটি অটোরিকশার দুই আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন।
মাধবপুর উপজেলার বেজুড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের নয়ন মিয়া ওরফে মঙ্গল মিয়া (৪০) ও ছাতিয়ান ইউনিয়নের পিয়াইম গ্রামের ফটিক মিয়া (৩৫)।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা তেলিয়াপাড়া থেকে মাধবপুরের দিকে যাচ্ছিল। পথে ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নয়ন মিয়া মারা যান।
আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফটিক মিয়াকেও মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের নাম পরিচয় জানা যায়নি।
