২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে।

মানিকগঞ্জে ট্রলির চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 01:00 PM

Updated : 28 Nov 2023, 01:00 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে । 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান।

নিহত ২২ বছরের আসিবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ওসি আমিনুর জানান,  সকালে তেরশ্রী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলটির  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। 

ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।