২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আবু বকর।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 05:05 PM

Updated : 15 Oct 2023, 06:35 PM

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বাকের খন্দকার (৬০) বড়মেহের এলাকার পাওয়ার গ্রিডের ফোরম্যান ছিলেন। তার বাড়ি শরিয়তপুরে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন জানান, সকালে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন আবু বকর। অফিসের সামনে আসলে তাঁতাবাড়িগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

এ সময় মোটরসাইকেলে থাকা চাপাতলী গ্রামের নাসির উদ্দিন খান ও মো. জালাল মিয়া গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

ফেইসবুক লিংক]