২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ার দাবিতে জয়পুরহাট চিনিকলের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বক্তারা বলেন, পাওনাদির টাকা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 08:13 PM

Updated : 07 Jun 2023, 08:13 PM

গ্র্যাচুইটিসহ অন্যান্য বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট চিনিকলের অবসরে যাওয়া শ্রমিক- কর্মচারী-কর্মকর্তারা। 

অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে

বুধবার শহরের জিরো পয়েন্টে বেলা ১১টা থেকে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চিনিকলের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ  করেন তারা। 

সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জহুরুল হক সওদাগর, শ্রমিক নেতা বাবুল করিম। 

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জয়পুরহাট চিনিকলের দুই শতাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা তাদের গ্র্যাচুইটিসহ অন্যান্য পাওনাদি প্রায় ১৬ কোটি টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অচিরেই সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।