২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 05:28 PM

Updated : 07 Oct 2023, 05:28 PM

আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল আসুক এমনটাই প্রত্যাশা করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে সবার জন্য সমান সুযোগ রয়েছে। কারও জন্য কম, কারও জন্য বেশি- এটা সরকারের নীতি না। আমরা চাই নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে আসুক।

“কিন্তু যারা নির্বাচনে না এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়ছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, “শেখ হাসিনা দেশকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারাদেশ এখন তার নেতৃত্বে উন্নয়নের আলোয় আলোকিত। তাই এই উন্নয়নের জোয়ার বেগবান রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশ শেখর ধর সিতুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, সহসভাপতি আসাদুর রহমান আসাদ, জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বাছিত সুজন, সহসভাপতি তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষন তালুকদার ঝন্টু, প্রভাষক নূর হোসাইন।