২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১

এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 03:43 PM

Updated : 22 Jul 2023, 03:43 PM

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় হানিফ পরিবহনের একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন; যিনি বাসটির সুপারভাইজার বলে জানা গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শনিবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে পুলিশের সাজেন্ট জয়ন্ত সরকার জানান।

নিহতের নাম হাবিবুর রহমান জানা গেলেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাসটি ঢাকার সায়েদাবাদ থেকে বরিশাল যাচ্ছি জানিয়ে জয়ন্ত সরকার বলেন, বাসটি ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে।