২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ের আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

দণ্ডিত আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2024, 02:33 PM

Updated : 06 Mar 2024, 02:33 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পাঁচ বছর বয়সি কন্যা শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বজলুর রহমান জানান।

দণ্ডিত তরিকুল ইসলাম জোয়ার্দ্দার ওরফে এমপির বাড়ি ওই উপজেলায়।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা; অনাদায়ের আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলায় এক কন্যা শিশুকে ধর্ষণ করেন তরিকুল।

পরে ওই শিশু পরিবারকে জানালে পরদিন তার চাচা বাদী হয়ে তরিকুলকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার তাকে দোষী সাব্যস্ত করে রায় দিল।