১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে দুটি অজগর উদ্ধার, যুবক গ্রেপ্তার

“চট্টগ্রাম থেকে এগুলো আনা হয়েছে, উদ্দেশ্য ছিল…”

গাজীপুরে দুটি অজগর উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুরে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 04:13 PM

Updated : 18 Oct 2022, 04:13 PM

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তারের পর তার কাছ থেকে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আলমগীর হোসেন।

গ্রেপ্তার মো. মোহন মিয়া (২৭) গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার খোরাইদ সাপুড়েপাড়া এলাকার বাসিন্দা।

উপ-কমিশনার জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদের নেতৃত্বে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে কাঠের বাক্সে ভর্তি একটি অজগরসহ মোহন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোরাইদ সাপুড়েপাড়া এলাকায় তার বাড়ি থেকে ১২ ফুট লম্বা আরও একটি অজগর উদ্ধার করা হয়।

“অজগর দুটি চট্টগ্রাম থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে গাজীপুরে আনা হয়েছিল। সাপ দুটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।“

এ ব্যাপারে গাজীপুর সদর থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার রিপন কুমার সরকার, সহকারী কমিশনার (মিডিয়া) চৌধুরী মো. তানভীর উপস্থিত ছিলেন।