২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

কোণাপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ২ জন; হাসপাতালে মারা যান একজন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 06:02 PM

Updated : 22 Apr 2023, 06:02 PM

নেত্রকোণার কলমাকান্দায় সীমান্ত সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 

শনিবার দুপুরে উপজেলার কোণাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান। 

নিহতরা হলেন কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের গোয়াতলা গ্রামের শাহজাহানের ছেলে আবু বকর (১৭), মন্নাছ মিয়ার ছেলে মাসুদ মিয়া (১৭) এবং খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইমান আলীর ছেলে সুমন মিয়া (২২)।

আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

ওসি আবুল কালাম জানান, সীমান্ত সড়ক দিয়ে দুইটি মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসছিল। কোণাপাড়া এলাকায় পৌঁছালে ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন; আহত হন ৪ জন। 

“স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পাঠালে সেখানে আরেকজন মারা যান।” 

পরে আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে ওসি জানান।