২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে যাত্রা করল পরিবেশবিষয়ক সাহিত্য-গবেষণা পত্রিকা ‘নিসর্গপত্র’

পত্রিকাটি বছরে একবার প্রকাশিক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 07:23 PM

Updated : 15 Dec 2023, 07:30 PM

মানিকগঞ্জের হরিরামপুরে ‘নিসর্গপত্র’ নামে পরিবেশবিষয়ক সাহিত্য ও গবেষণা পত্রিকার যাত্রা শুরু হয়েছে।

পত্রিকাটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’। পত্রিকাটি বছরে একবার প্রকাশিক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ এর উপদেষ্টা তৈবুল আজহার উজ্জ্বলের সঞ্চালনায় মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান জাহাঙ্গীর, অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শংকর ভৌমিক, অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধর, কথাসাহিত্যিক মনজুর শামস, শিক্ষক সাইফুদ্দিন আহমেদ নান্নু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, শ্যামল নিসর্গের সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রণব পাল, শিক্ষক মাহবুব সিদ্দিকী উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, “হরিরামপুর শ্যামল নিসর্গ অনেক ভালো কাজ করছে। ওরা জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছে।”

নিসর্গপত্র’র সম্পাদক মাহবুব সিদ্দিকী রুমেল জানান, পত্রিকাটিতে কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, অধ্যাপক মো. খালেকুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক আবুল ইসলাম শিকদার, অধ্যাপক সাইফুল ইসলাম, স্বকৃত নোমানসহ অনেকের লেখা প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক মনজুর শামসের উপন্যাস ‘তারপর হবো ইতিহাস’ এর মোড়কও উন্মোচন করা হয়।