১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে ‘গুলি ও কুপিয়ে হত্যা’

“মধ্যরাতে তাকে ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে আসে ২০-৩০ জনের মুখোশধারী দুষ্কৃতকারী।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2023, 10:47 AM

Updated : 07 Mar 2023, 10:47 AM

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে 'আধিপত্য বিস্তারের জেরে' এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার রাত ১টার দিকে উপজেলার বালুখালী ৯ নম্বর আশ্রয় শিবিরের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. নূর হাবি ওরফে ডাক্তার ওয়াক্কেস (৫১) ওই ব্লকেরই বাসিন্দা। তিনি আশ্রয় শিবিরটির ব্যবস্থাপনায় কমিউনিটি নেতার (মাঝি) দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার রাতে মো. নূর হাবি তার ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে তাকে ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে আসে ২০-৩০ জনের মুখোশধারী দুষ্কৃতকারী।

“পরে স্থানীয় মৌলভী ইয়াছিনের ঘরের সামনে নূর হাবিকে গুলি ও কুপিয়ে ফেলে রাখে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

“এ সময় নূর হাবিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

ওসি বলেন, "খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।"

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি মোহাম্মদ আলী।

আরও পড়ুন:

পুরনো খবর:

রোহিঙ্গা শিবিরে সাড়ে ৫ বছরে ১৩২ খুন
উখিয়ার ক্যাম্প থেকে ‘অপহৃত’ রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার
উখিয়া ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা মারা গেছেন
‘ঘর থেকে বাইরে এনে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা’
'আধিপত্য বিস্তারে' রোহিঙ্গা ক্যাম্পে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গুলির ঘটনায় নারী নিহত, গুলিবিদ্ধ হেড মাঝি
উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতাকে ছুরি মেরে হত্যা
৮ ঘণ্টার ব্যবধানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২ খুন