অগ্নিবীণার ৩ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে রেল যোগাযোগ বন্ধ
রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বগিগুলো লাইনচ্যুত হয়।
জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে; এতে বন্ধ হয়েছে ঢাকার সঙ্গে ময়মনসিংহ পথের রেল যোগাযোগ।
রোববার রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বগিগুলো লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনটি ত্রিশালের ফাতেমা নগর স্টেশন থেকে বেরিয়ে কিছুটা যেতেই তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।
কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করবে বলেও জানান ওসি।
