জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও মাস্টার্সের ৪ পরীক্ষা স্থগিত
পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের তিন এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার একটি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ডিগ্রি তৃতীয় বর্ষের ১০ অক্টোবর, ১১ অক্টোবর ও ১২ অক্টোবরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা তিনটি যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর ২০২৩ তারিখে একই সময়ে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
তিনি আরও বলেন, অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।
