২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ২৬ নভেম্বর

প্রতিদিন বেলা ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ২৬ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 05:21 PM

Updated : 29 Oct 2026, 05:21 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। প্রতিদিন বেলা ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে।

পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd ভিজিট করতে পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।