২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘দলবেঁধে ধর্ষণের পর হত্যা’, নদীতে মিলল শিশুর লাশ

সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ময়মনসিংহে ‘দলবেঁধে ধর্ষণের পর হত্যা’, নদীতে মিলল শিশুর লাশ

ধোবাউড়া থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2023, 06:10 PM

Updated : 19 Mar 2023, 06:10 PM

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুর লাশ পাওয়া গেছে, যাকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করা হয় বলে পুলিশের ভাষ্য।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলসিন্দুর এলাকায় নিতাই নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান।

পবিবারের বরাত দিয়ে টিপু সুলতান বলেন, শনিবার সন্ধ্যা থেকে ওই শিশু নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজার এক পর্যায়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে নিতাই নদীতে শিশুটিকে দেখেন। সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি জানান, রাত ১১টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, “ওই শিশুকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। সুরতহাল প্রতিবেদনে ধর্ষণ করা হয় বলে উল্লেখ করা হয়।”

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।