২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেললাইনের পাশে কলার ব্যবসা, ট্রেনের ধাক্কায় গেল বৃদ্ধের প্রাণ

গাজীপুরে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন ওই বৃদ্ধাকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 09:52 PM

Updated : 26 Jan 2024, 09:52 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রেললাইনের পাশে কলা বেচতেন।

শুক্রবার বিকালে উপজেলার রতনপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল্লাহ হিরু জানান।

নিহত জব্বার আলী (৬০) শরিয়তপুরের জাজিরা এলাকার বাসিন্দা।

এসআই শহিদুল্লাহ জানান, জব্বার বিকালে হেঁটে রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

খবর পেয়ে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।