২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল প্রতিমাশিল্পী স্বামী-স্ত্রীর

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল প্রতিমাশিল্পী স্বামী-স্ত্রীর

ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 05:14 PM

Updated : 14 Aug 2023, 05:47 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিমাশিল্পী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান।

নিহতরা হলেন- গ্রামের ষাটোর্ধ্ব অর্জুন পাল এবং তার স্ত্রী পঞ্চাশোর্ধ্ব অঞ্জলী রানী পাল। তারা প্রতিমাসহ মাটির তৈজসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের আনন্দ পালের বাড়ির পুকুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। এতে পুকুরে থাকা মাছ মরে ভেসে উঠতে থাকে।

দুপুরে অর্জুন পাল পুকুরে গোসল করতে নেমেন। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্ত্রী অঞ্জলী পালও পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোর্শেদ হোসেন বলেন, স্থানীয়রা বলেছেন, বিদ্যুতের তার পানিতে পড়ে অনেক মাছ মরে ভেসে উঠে। অর্জুন সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রীও মারা যান। লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।