২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে বহিষ্কারে কেন্দ্রে চিঠি

চিঠিটি বিবেচনায় নেওয়ার জন্য সুপারিশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

রাজশাহীর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে বহিষ্কারে কেন্দ্রে চিঠি

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2023, 06:08 PM

Updated : 30 Mar 2023, 01:37 PM

অপকর্ম ও নৈতিক স্খলনের অভিযোগ তুলে এবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচ পাতার চিঠিটি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতির দপ্তরে পাঠানো হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষর করে চিঠিটি গ্রহণ করেন।

একই সঙ্গে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সাংগঠনিক সম্পদক এস এম কামালকে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠিতে স্বাক্ষর করেছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মোজাফ্ফর হোসেন। চিঠিটি বিবেচনায় নেওয়ার জন্য সুপারিশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমডিএর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

চিঠিতে ডাবলু সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার আব্দুস সাত্তার টিপুর প্রধান সহযোগী আব্দুর রশিদ সরকারের (মৃত) ছেলে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি যৌন আবেদনময়ী নগ্ন ভিডিও গত ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে রাজশাহীসহ আশপাশের জেলা এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বিষয়টি মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।”

পুরনো খবর:

রাজশাহীতে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের বহিষ্কার দাবি

ডাবলু সরকারের এহেন নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সকল কর্মকাণ্ড থেকে বহিষ্কারের দাবি জানায়।

চিঠিতে আরও বলা হয়েছে, ডাবলু সরকারের এহেন কর্মকাণ্ডে দলের ভাবমুর্তি ধ্বংস করছে। যা আগামী জাতীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে। এরমধ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ডাবলু সরকারের অশ্লীল ভিডিও ভাইরালের পর থেকে তাকে দল থেকে বহিষ্কারের দাবি উঠে আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে। সর্বশেষ সোমবার ডাবলু সরকারকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলেন আয়োজন করা হয়েছিল।

১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও নেট দুনিয়ার ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন লোকজনের কাছে হোয়াটসঅ্যাপেও পাঠানো হয় ভিডিওটি। এ ভিডিও ছড়ানোর অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারি নগরের বোয়ালিয়া মডেল থানায় ডাবলু সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

মামলার এজাহারে তিনি দাবি করেন, একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা, অশ্লীল ভিডিও তৈরি করে ডাবলু সরকারের সম্মানহানি করার চেষ্টা করছে।