২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

চিংড়িগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2023, 09:57 AM

Updated : 01 Sep 2023, 09:57 AM

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে ক্রেতাদের কাছে বিক্রির সময় ১ হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব চিংড়ি জব্দ করা হয়।  

অভিযান শেষে রাত ১১টায় সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, রাতে শহরের বিপনীবাগ মাছ বাজারে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড।

“অভিযানে বাজারে বিক্রির জন্য রাখা এক হাজার কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে এসব চিংড়ি কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।” 

অভিযানের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের টহল সদস্যরা।