২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: সালথায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড

ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার দুই সমর্থককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

আচরণবিধি লঙ্ঘন: সালথায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড

প্রতীকী ছবি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 02:24 PM

Updated : 25 Dec 2023, 02:24 PM

আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে ফরিদপুর-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সালথা ও নগরকান্দা উপজেলা নিয়ে গঠিত ওই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়া। তার দুই দণ্ডিত সমর্থক হলেন-  মো. আক্কাছ মাতুব্বর ও মো. বাদল মাতুব্বর। 

সোমবার সালথার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য জানান।  

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সালথা বাজার এলাকায় রোববার  রাত ৯টায় প্রচারণা চালিয়ে মাইকিং করায় ওই আসনটির স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার দুই সমর্থক আক্কাছ ও বাদলকে চার হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

নির্বাচনি আচরণবিধিতে বলা হয়েছে, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা।