মানিকগঞ্জে ছয় লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারধীন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার কলাগাড়িয়া ও দক্ষিণ তেওতা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কলাগাড়িয়া গ্রামের মো. শিমুল আহমেদ এবং দক্ষিণ তেওতা গ্রামের গণি কাজী।
পুলিশ জানায়, অভিযানের সময় শিমুলের কাছ থেকে ২৭ গ্রাম এবং গণি কাজীর কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় শিবালয় থানায় দুইটি মাদক মামলা হয়েছে।
