২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গাছ কাটা নিয়ে লাঠির আঘাতে যুবক নিহত

বাগবিতণ্ডার মধ্যে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে শাহিদ গুরুতর আহত হন; দুদিন পর হাসপাতালে তিনি মারা যান।

জয়পুরহাটে গাছ কাটা নিয়ে লাঠির আঘাতে যুবক নিহত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2023, 12:56 AM

Updated : 04 May 2023, 04:16 PM

জয়পুরহাট সদরে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক যুবক মfরা গেছেন। 

বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত শাহিদ হোসেন সদর উপজেলার মাঝিপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে। 

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সোমবার বিকালে প্রতিপক্ষের লোকজন একটি গাছ কাটছিলেন। এ সময় শাহিদ হোসেন বাধা দিলে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা গাছের ডালের আঘাতে শাহিদ গুরুতর আহত হন।

ওসি জানান, শাহিদ হোসেনকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।