২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

পুরোনো একটি নাশকতা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 07:00 PM

Updated : 10 Jan 2024, 07:00 PM

নাশকতার মামলায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ঝেরঝেরিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালের নামে পুরোনো একটি নাশকতা মামলা রয়েছে। সেই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের ২৭ মে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জামালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এক মাস পর জামিনে মুক্তি পান তিনি। সাত মাসের মাথায় আবারও গ্রেপ্তার হলেন স্বেচ্ছাসেবক দলের এ নেতা।