কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে সিএনজিচালক: পুলিশ
বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লার লালমাইয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ধর্ষণের পর সপ্তম শ্রেণির ছাত্রীকে হত্যা করেছেন বলে দাবি পুলিশের।
অটোরিকশার চালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে ছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া।
বিস্তারিত আসছে…
