২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘৭২ বোতল ফেনসিডিলসহ’ নারী গ্রেপ্তার 

পুলিশ জানায়, অভিযানে ওই নারীর বসতঘরে একটি বস্তায় ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।

চুয়াডাঙ্গায় ‘৭২ বোতল ফেনসিডিলসহ’ নারী গ্রেপ্তার 

পুলিশের হাতে আটক নারী।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 11:18 PM

Updated : 02 Apr 2023, 11:18 PM

চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিলসহ পঞ্চাশ বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মাদক কারবারি বলছে পুলিশ। 

রোববার (২ এপ্রিল) বিকাল ৪টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান। 

গ্রেপ্তার সালমা বেগম ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। অভিযানে সালমা বেগমের বসতঘরে একটি প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষ কায়দায় রাখা ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। 

গ্রেপ্তার সালমা বেগমের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসপি আব্দুল্লাহ্ আল-মামুন।