২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিহতের শয়নকক্ষ থেকে তার মরদেহ ও একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ।

জামালপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2023, 08:20 PM

Updated : 08 Feb 2023, 08:20 PM

জামালপুরের মেলান্দহ উপজেলায় পঞ্চাশোর্ধ্ব এক নারীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।

বুধবার সকালে টগারচর গ্রামের বাড়ি থেকে তার গলাকাটা মৃতদেহ এবং একটি কাঁচি উদ্ধার করা হয় বলে মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান।

নিহত ৫৫ বছর বয়সী ওই নারী টগারচর গ্রামের এক কৃষকের স্ত্রী।

স্বজনদের বরাতে ওসি দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে ওই নারী তার মেয়ের সঙ্গে নিজ ঘরে ঘুমিয়েছিলেন।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি দেলোয়ার জানান।