২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সরিষা ক্ষেতে তরুণীর লাশ

ওই তরুণীর পরনে ছিল কালো বোরকা আর গোলাপী রঙয়ের ওড়না। হাতে মেহেদি আল্পনায় লেখা ছিল বি+এস।

বগুড়ায় সরিষা ক্ষেতে তরুণীর লাশ

প্রতীকী ছবি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2023, 09:50 PM

Updated : 13 Jan 2023, 09:50 PM

জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম বেরাগাড়ী এলাকায় এক সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

ওই জমিতে অচেনা এক নারীর লাশ দেখে এক কৃষক ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে আনুমানিক ২০-২২ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর পরনে ছিল কালো বোরকা আর গোলাপী রঙয়ের ওড়না। হাতে মেহেদি আল্পনায় লেখা ছিল বি+এস। 

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করছি, দ্রুতই এ মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা যাবে।”