২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাঁতার না জেনে গভীর নদীতে নামায় এ দুর্ঘটনা ঘটেছে।

চাঁদপুরে মেঘনায় গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 11:19 PM

Updated : 13 Oct 2022, 11:19 PM

চাঁদপুরের মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের পাশে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর নৌ-পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান।

নিহতরা হলো- চাঁদপুর শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকিত আলম (১৭) এবং শহরের তালতলা গাজী বাড়ি এলাকার শাকির হোসেনের ছেলে আবদুল্লাহ গাজী (১৭)।

ওসি কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে মেঘনা নদীতে পাঁচ থেকে ছয় মাদ্রাসা শিক্ষার্থী গোসল করতে নামে। তাদের মধ্যে মুকিত ও আবদুল্লাহ নিখোঁজ হয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে দুপুর দেড়টায় দুজনের লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশন কর্মকর্তা সাহিদুল ইসলাম বলেন, সাঁতার না জেনে গভীর নদীতে নামার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।