১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে নদীতে ও পুকুরে ডুবে দুইজনের মৃত্যু

দুটি ঘটনায় পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে নদীতে ও পুকুরে ডুবে দুইজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 05:38 PM

Updated : 08 Oct 2023, 05:38 PM

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে ও নদীতে গোসল করতে নেমে এক শিশু ও এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন রানীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল।

নিহতদের মধ্যে সাজিদুর রাজ্জাক সাজু (১০) রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী পদমপুর এলাকার আব্দুল আলিমের ছেলে এবং মো. রাজু (২০) রাণীশংকৈল উপজেরার পূর্ব বনগাঁও কাঁলুগা এলাকার সইদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, দুপুরে চাচাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে নেমেছিল রাজু। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। এ সময় সঙ্গে থাকা চাচাতো ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে খোঁজাখুঁজির পর সাজুর মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে চার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিলেন মো. রাজু। গোসল করার সময় পুকুরে তলিয়ে যান তিনি। তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুটি ঘটনায় পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid034A3oZpyYCdbgjEF4XYVcuJ9wdy5RdBnSZEc9mjbEyy5MhDKLJFeaYRPTHDQcHhFzl]