খুলনায় বিএনপির আরও ২০০ নেতাকর্মীর নামে মামলা
ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে রোববার বিকালে এ মামলাটি করা হয়।
খুলনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে রেল স্টেশনে ভাঙচুরের অভিযোগে করা মামলার পর দলটির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
গত শনিবার বিএনপি বিভাগীয় গণসমাবেশ করে। সেদিন ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে রোববার বিকালে এ মামলাটি হলো।
“মামলার বাদী খুলনা নগরীর ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাশ্বের,” বলেন দৌলতপুর থানার ওসি কামাল হোসেন জানান।
এতে দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শিদ কামাল, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাজী নেহিমুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইমাম হোসেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মতলেবুর রহমান মিতুলসহ ৫৯ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা ও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করার হয়েছে।
ওসি বলেন, “এখন তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।”
এর আগে রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে শনিবার রাতে খুলনার জিআরপি থানায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা করেন স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।
আরও পড়ুন:
