২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা নগরীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

বিকালে যখন বিএনপির গণসমাবেশ চলছিল তখন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খুলনা নগরীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর

খুলনা নগরীর বৈকালী এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকালে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 11:56 PM

Updated : 22 Oct 2022, 11:56 PM

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ যখন চলছিল তখন দলটির মহানগরের একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার বিকালে নগরীর বৈকালী এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় বলে খালিশপুর থানার ওসি শেখ মনীর উল গিয়াস।

তিনি আরও বলেন, “বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে তা শনাক্ত করা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পর সেখানকার আসবাবপত্র, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে তাতেও অগ্নিসংযোগ করা হয়েছে। পরে আশপাশের লোকজন নিয়ে কর্মীরা সেই আগুন নেভায়।  

বিএনপির কার্যালয়ের বিপরীতে আওয়ামী লীগেরও একটি ওয়ার্ড কমিটির অস্থায়ী কার্যালয় রয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বৈকালী এলাকার অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দিয়েছে।“

তবে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত আলো অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। আমাদের কোনো নেতাকর্মী এটা করেনি।“

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকালে খুলনায় গণসমাবেশ হয় বিএনপি।

এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল খুলনা নগরীতে। 

আরও পড়ুন:

পুরনো খবর:

মিছিল নিয়ে এলেও বিএনপির মঞ্চে ছিলেন না খুলনার মঞ্জু

বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ হারালেন খুলনার মঞ্জু

সময় আছে, নিরাপদে সরে যান: সরকারকে ফখরুল

খুলনার সমাবেশে খালেদা জিয়ার সম্মানে ফাঁকা চেয়ার

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

যোগাযোগ বিচ্ছিন্ন খুলনায় হেঁটেই সমাবেশস্থলে বিএনপির নেতা-কর্মীরা

বাস, লঞ্চের পর বন্ধ করা হলো খুলনার রূপসা ও জেলখানা ঘাট

খুলনার পথে বিএনপিকর্মীরা, পথে পথে বাধার অভিযোগ