১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা সিটি মেয়রের শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা সিটি মেয়রের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 10:27 PM

Updated : 06 Jul 2023, 10:27 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা সিটি করপোরেশনে পুনর্নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার দুপুরে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ অগাস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্যও প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবলু রানা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা সিটির নবনির্বাচিত ৩১টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পরে মেয়র তালুকদার বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।