২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শনিবার সন্ধ্যা থেকে বুলবুল নিখোঁজ ছিলেন।

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

যশোরে নিখোঁজের দুই দিন পর ইজিবাইক চালক বুলবুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 10:29 PM

Updated : 10 Jul 2023, 10:29 PM

যশোরে নিখোঁজের দুই দিন পর এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে।

সোমবার বিকেলে সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের বিপরীতে একটি পাট ক্ষেতের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এসআই মো. মফিজুল ইসলাম জানান।

নিহত বুলবুল হোসেন (৩৬) সদর উপজেলার রাজারহাটের মৃত আব্দুর রশিদের ছেলে। শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের ভাই ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার ভাই ইজিবাইক নিয়ে বাড়ি হতে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তারা কোতোয়ালী থানায় জিডি করেছিলেন।

তিনি আরও বলেন, পুলিশের কাছ থেকে খবর পেয়ে রাতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে ভাইকে শনাক্ত করেছেন। তবে আঘাতের কারণে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।