২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে ট্রেনে আগুন: গ্রেপ্তার ৩ জন ছাত্রদল কর্মী, দাবি পুলিশের

সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওসি।

জয়পুরহাটে ট্রেনে আগুন: গ্রেপ্তার ৩ জন ছাত্রদল কর্মী, দাবি পুলিশের

জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তিন যুবক।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2023, 12:49 PM

Updated : 22 Dec 2023, 12:49 PM

জয়পুরহাটে দুইটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। 

শুক্রবার ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন। 

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট শহরের নিশিরমোড় মহল্লার অপু ওয়াদুদ (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকার আব্দুল মমিন (২৬)। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বলেন, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

“ওই দুটি ঘটনার সঙ্গে জড়িত প্রধান তিন আসামি অপু, তাইজুল ও মমিনকে শুক্রবার ভোর রাতে জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ।” 

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়ে ওসি আরও বলেন, “তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।” 

পুরানো খবর:

পুরানো খবর:

জয়পুরহাটে উত্তরা মেইল ট্রেনের বগিতে আগুন