১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে উত্তরা মেইল ট্রেনের বগিতে আগুন

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জয়পুরহাট স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ট্রেনের ওই বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

জয়পুরহাটে উত্তরা মেইল ট্রেনের বগিতে আগুন

উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনটি জয়পুরহাট স্টেশন পৌঁছালে একটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 10:11 AM

Updated : 16 Dec 2023, 10:16 AM

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস মেইলের চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট স্টেশন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি আসন পুড়ে যায় বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন।

Image

যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

তিনি জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী 'উত্তরা এক্সপ্রেস' মেইল ট্রেনটি জয়পুরহাট স্টেশন পৌঁছলে একটি বগিতে আগুন জ্বলতে দেখেন প্লাটফর্মে থাকা যাত্রীরা। পরে যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

“এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ওই বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।”

তিনি আরও বলেন, “আগুন নেভানোর পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।