২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তোহা।

হবিগঞ্জে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 05:25 PM

Updated : 02 Aug 2023, 05:57 PM

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে এক শিশুর।

বুধবার দুপুরে উপজেলার পুটিজুরি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম খান।

মৃত তোহা আক্তার (৮) শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকার আকাশ মিয়ার মেয়ে। 

স্থানীয়দের বরাতে ওসি রাকিবুল বলেন, কিছুদিন আগে পুটিজুরি গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে শিশুটি। দুপুরে সে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এ সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি রাকিবুল।