২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ (বামে) ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব। 

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 03:09 PM

Updated : 13 Dec 2023, 03:08 PM

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ঘোস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. আরিফ হোসেন জানান।

তিনি জানিয়েছেন, ৩০ অক্টোবর গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রদলের শুভ ও সিরাজুলের বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে। 

এ ছাড়া তাদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার অভিযোগে আরেকটি মামলা আছে বলে জানান তিনি। 

নাশকতার মামলায় শুভ ও সিরাজুলকে গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেন।