২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 04:31 PM

Updated : 17 Aug 2023, 04:31 PM

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া।

৮০ বছর বয়সী ওই নারী বার্ধক্যজনিত নানা সমস্যাসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

সিভিল সার্জন মিনহাজ আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪২ জন। তাদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ জন, নাগরপুর উপজেলায় চার জন, দেলদুয়ার উপজেলায় এক জন, মির্জাপুর উপজেলায় আট জন, ঘাটাইল উপজেলায় দুই জন, মধুপুর উপজেলায় চার জন, গোপালপুর উপজেলায় তিন জন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন চার জন।

এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে এক হাজার ১০ জন বাড়ি ফিরেছেন বলেও জানান সিভিল সার্জন।