২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জাল ভোট: ৪ যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তদের পরে পানছড়ি থানায় পাঠানো হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 02:15 PM

Updated : 07 Jan 2024, 03:00 PM

খাগড়াছড়ির পানছড়িতে কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে আটকের পর ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পানছড়ির নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ জানান।

তিনি বলেন, “সকালে ছদ্মবেশে ভোট কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে জাহিদ হাসান, শওকত মিয়া, মো. হালিম ও মো. ফুল মিয়াকে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।”

পরে তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের পরে পানছড়ি থানায় পাঠানো হয়।