উপজেলা নির্বাচন: রোয়াংছড়িতে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন চহ্লামং মারমা
চহ্লামং মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চারজন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে তিনজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
এখন এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উপজেলা কমিটির সভাপতি চহ্লামং মারমা একক প্রার্থী হিসেবে রয়েছেন। নির্বাচনি আইন অনুযায়ী, মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন তাকে নির্বাচিত ঘোষণা করার কথা রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, “নির্বাচন কমিশন নির্ধারিত তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।”
জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, ৮ মে প্রথম ধাপে বান্দরবানের সাতটি উপজেলার মধ্যে সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদমে ভোট হবে।
চার উপজেলায় মোট ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন (রোয়াংছড়ি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বাদে)। তার মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
