২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

শেরপুরে হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যানের বিচার দাবি

শেরপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 08:15 PM

Updated : 25 Jul 2023, 08:15 PM

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক হত্যাকাণ্ডের প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীসহ অন্য আসামিদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই ইউনিয়নের নারী ও পুরুষরা এ বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

এর আগে শেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা আবুল হাশেম, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ছানা, কামারিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সরোয়ার জাহান, সাবেক চেয়ারম্যান আব্দুল বারী চান মিয়া, ফজলুল হক।

বক্তারা বলেন, কামারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক হত্যাকাণ্ডের প্রধান আসামি নূরে আলম সিদ্দিকী একজন অপরাধী। অবিলম্বে তার বিচার করতে হবে।

এ ব্যাপারে চেষ্টা করেও সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জুলাই বিকালে রঘুনাথপুর চকপাড়া এলাকায় খালেককে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খালেককে গুরুতর অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। ১৭ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু