২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী নিহত

মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন হাসান আকন।

ঝালকাঠিতে পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী নিহত

নলছিটির ভৈবপাশায় এলাকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় পিকআপটি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2023, 10:00 AM

Updated : 14 Nov 2023, 10:00 AM

ঝালকাঠিতে সুপারি বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার রাত দেড়টার দিকে নলছিটির ভৈবপাশায় এলাকায় ঝালকাঠি-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী। 

নিহত ৩০ বছরের হাসান আকন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী। 

মনোরঞ্জন মিস্ত্রী জানান, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় সুপারি ব্যবসায়ী হাসান ঘটনাস্থলেই মারা যান। 

তবে পিকআপটির চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।