বগুড়ায় সরিষা ক্ষেতে অজ্ঞাত কিশোরের লাশ
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টায় দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার সিংজানি গোয়ালিয়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে নন্দীগ্রাম থানার ওসি আলমগীর হোসেন জানান।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি আলমগীর বলেন, জমিতে সরিষা কাটতে গিয়ে এক কৃষক ওই কিশোরের অর্ধগলিত মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
“ধারণা করা হচ্ছে, প্রায় ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে যায়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা এবং তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
