২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের যমুনা থেকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় শিশির।

সিরাজগঞ্জের যমুনা থেকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 10:09 AM

Updated : 15 Apr 2023, 10:09 AM

সিরাজগঞ্জ শহরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

শুক্রবার রাতে যমুনা নদীর চায়না বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক আতাউর রহমান টনি জানান।

নিহত শিশির খান সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার মো. আলমের ছেলে। ২০ বছরের এই তরুণ রজব আলি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিদর্শক আতাউর রহমান টনি বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় শিশির। নদীতে সাঁতার কাটার সময় সে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সন্ধ্যার পর রাজশাহী থেকে আসা ডুবুরি দলও অভিযানে অংশ নেন। পরে রাত ৮টার দিকে তারা শিশিরের মরদেহ উদ্ধার করেন।

নিহতের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।