বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
দুপুরবেলা পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু।
বগুড়ার ধুনট উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল হাসান জানান।
নিহতরা হলো- ওই এলাকার হাসান আলী সরকারের ছেলে বায়েজিদ সরকার (৭) এবং একই এলাকার সোহেল রানার ছেলে ইব্রাহিম হোসেন (৭)।
নিহতদের পরিবারের বরাতে পুলিশ জানায়, দুপুরে সাখাওয়াত সরকারের পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু। কোনো এক সময় তারা পুকুরে ডুবে যায়। তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি বলেন, পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করেছে। কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
