কুমিল্লায় নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ
আগের দিন সন্ধ্যায় পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ মেলেনি।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই উপজেলার পৌরসভার উত্তরপাড়া এলাকার একটি পুকুরে তাদের মরদেহ পাওয়া যায় বলে নাঙ্গলকোট থানার এসআই রিয়াজ হোসেন জানান।
নিহতরা হলো- ওই এলাকার জরুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত (৬) ও মাহফুজ হকের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৬)।
ওসি বলেন, সোমবার বিকালে বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল আরাফাত ও নোমান । এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সন্ধ্যায় পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ মেলেনি। পরে মঙ্গলবার সকালে ওই পুকুরে ভেসে উঠে তাদের মরদেহ।
অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
