২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে খেলার মাঠ থেকে দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার

নেশা জাতীয় দ্রব্য খাওয়ার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 05:08 PM

Updated : 15 Oct 2023, 06:35 PM

হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠ থেকে এক দোকান কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের এক পাশে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানান হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান।

২৫ বছর বয়সী শিমুল মিয়া শহরের কোর্ট স্টেশন রোডের ধানসিঁড়ি দোকানের কর্মচারী। তিনি লাখাই উপজেলার বামৈ কাটিহারা গ্রামের বাসিন্দা। সোমবার বিকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর জানান, কীভাবে শিমুলের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়ার কারণে তার মৃত্যু হতে পারে।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

ফেইসবুক লিংক]