২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসাইরহাটে নৌকা ডুবিয়ে মেয়র ‘বিদ্রোহী’ আউয়াল

৬১০ ভোটের ব্যবধানে পরাজিত হন নৌকার জাকির হোসেন দুলাল।

গোসাইরহাটে নৌকা ডুবিয়ে মেয়র ‘বিদ্রোহী’ আউয়াল

আবদুল আউয়াল সরদার।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 10:18 PM

Updated : 17 Jul 2023, 10:18 PM

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল আউয়াল সরদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

নির্বাচন কর্মকর্তা বলেন, আব্দুল আউয়াল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার জাকির হোসেন দুলাল পেয়েছেন ২ হাজার ৯৯৫ ভোট।

তিনি আরও বলেন, ৬১০ ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের জাকির হোসেন দুলাল।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়; কোথায় কোনো অপ্রতীকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।