এইচএসসি: জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার
এবারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
চলতি বছরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী; যা উত্তীর্ণের মোট সংখ্যার ৬ দশমিক ২ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ১৯ হাজার ৭২১ জন এবং ছাত্র ২০ হাজার ৩৬৩ জন।
২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭জন; অর্থাৎ এবারে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী
শনিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলের উদ্বোধন ঘোষণা করেন। বরাবরের মতই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস করেও উচ্চমাধ্যমিকের ফল জানা যাচ্ছে।
এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।
